নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪:
ডাকাতির উদ্যেশ্যে জড়ো হওয়া ৩দুষ্কৃতি গ্রেপ্তার, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র। গোপন সুত্রে খবর পেয়ে গতকাল রাত্রে বরাবাজার থানার পুলিস পায় ১টি দুষ্কৃতীর দল সিন্দ্রী রামমন্দির এলাকা থেকে ডাকাতির উদ্যেশ্যে জড়ো হয়েছে। পুলিস খবর পেয়েই সেখানে হানা দেয়। সেখানেই হাতে নাতে দুষ্কৃতী দলের ৩জনকে গ্রেফতার করে বাকি বেশ কয়েকজন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ১দেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।আজ তাদেরকে জেলা আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে একাধিক ধারা সহ অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদের নিজেদের হেফাজতে নিয়ে বাকি দুষ্কৃতীদের হদিস পাওয়ার চেস্টা করবে পুলিশ।আদালতে ৭দিনের আবেদন করা হয়েছে।
পুলিস সুত্রে জানা যায় এই দুষ্কৃতি দলটি বরো থানা এলাকায় সাপ্তাহিক হাটে আসা গরু কারবারিদের কাছ থেকে টাকা লুট করার পরিকল্পনা ছিলো বলে জানতে পারে পুলিশ। যেহেতু ঐ হাটে বিভিন্ন কারবারিরা আসে গরু কেনা বেচা করতে, তাদের কাছ থেকেই ডাকাতি করার পরিকল্পনা করে ছিলো দুষ্কৃতিদলটি। পুলিশ সময়মতো খবর পেয়ে যাওয়ায় বড়োসড় ডাকাতির হাত থেকে রক্ষা পাওয়া গেল। ধৃতদের নাম নিয়াজ আহমেদ ভিকি, আবু বক্কর আনসারী কাল্লু, অভিজিৎ চক্রবর্তী। তাদের বাড়ী বালারামপুর থানার স্টেশন পাড়া এলাকায়।
