নিজস্ব সংবাদদাতা, কোটশিলা, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ঃ
বাড়ির সামনে থেকে চুরি হল বোলেরো পিকআপ ভ্যান। চাঞ্চল্য কোটশিলা থানার ডুড়গু গ্রামে। গত ২ ডিসেম্বর রাতে। বোলেরো পিকআপ ভ্যানের মালিক প্রকাশ কুমার জানান প্রতিদিনের মতো এদিন রাতে কোটশিলা থানার ডুড়গু গ্রামের নিজের বাড়ির সামনে বোলেরো পিকআপ ভ্যান WB55B – 5272 নাম্বার গাড়িটি রেখেছিলাম।
সকালে উঠে দেখি গাড়িটি নেই। খোঁজখবর শুরু করি।
আশপাশের সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখি রাত ১ টা নাগাদ গাড়িটি পুরুলিয়ার দিকে নিয়ে যাচ্ছে। গাড়িটির লোন এর কিস্তি চলছে তাই আমরা চিন্তিত। কোটশিলা থানায় অভিযোগ করাই ঘটনা স্থলে আসে কোটশিলা থানার পুলিশ তদন্ত শুরু করে। অন্যদিকে গ্রামের বিস্বরূপ মাহাতো জানান এই ভাবে রাতের অন্ধকারে বাড়ির পাস থেকে এতবড়ো একটি গাড়ি চুরি হওয়ায় আমরা আতঙ্কে রয়েছি তাই আমরা চাই পুলিশ সঠিক তদন্ত করে গাড়িটি উদ্ধার করুক।
