নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ঃ

পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের পুরুলিয়া আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সোমবার বলরামপুরের কৃষক বাজারে অনুষ্ঠিত হলো আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাত, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ সুমিতা সিং মল্ল সহ বলরামপুরের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। সভাধিপতি বলেন আদিবাসীদের সংস্কৃতিকে ধরে রাখতে এ ধরনের প্রতিযোগিতা বিশেষ ভূমিকা গ্রহণ করবে। পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের রিজিওনাল ম্যানেজার শশী কুমার চৌবে বলেন, আদিবাসীদের ভাষা সংস্কৃতি জীবিত রাখতে এই ধরনের উদ্যোগ। জেলা স্তরের প্রতিযোগিতার পর রাজ্য স্তরেও এ ধরনের প্রতিযোগিতা হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page