নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ঃ

সোমবার সন্ধ্যা নাগাদ বলরামপুর পাঁড়দ্দা গ্রামের অদূরে সিরকাবাঁদ এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে গ্রামীণ রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাষের জমিতে উল্টে যায় ট্রাক্টরটি, ঘটনায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক ব্যক্তি, ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে বলরামপুর থানার পুলিশ, হাসপাতালে কর্মরত চিকিৎসক ওই ব্যক্তিকে বেশ কিছুক্ষণ শারীরিক পরীক্ষা নিরিক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম গোপাল শবর , বাড়ি বলরামপুর থানা এলাকার লায়াডি গ্রামে।

শেয়ার করুন

You cannot copy content of this page