নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ঃ
আইসিডিএস কর্মীদের স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে সোমবার জেলা শাসকের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ করল আইসিডিএস কর্মীদের একাংশ। পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির পুরুলিয়া জেলা শাখার সভানেত্রী পার্বতী মাহাত বলেন, স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে এই দিনের অবস্থান বিক্ষোভ। শুধুমাত্র বিভিন্ন নিয়ম চাপিয়ে দেওয়া হলেও আইসিডিএস কেন্দ্রগুলিতে নিয়ে ন্যূনতম যে পরিকাঠামো প্রয়োজন তা অনেক জায়গাতেই নেই। অনেক জায়গাতেই ঘর,জল,শৌচালয় কিছুই নেই।
শেয়ার করুন