নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩:

কেন্দ্রীয় সরকারের কর্মসূচি ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্বচ্ছতা অভিযান। নাম “স্বচ্ছতা হি সেবা”। সেইমতো গোটা দেশের সঙ্গে বরাভূম স্টেশনে মঙ্গলবার সকালে ঝাড়ু হাতে স্বচ্ছতা অভিযানে নামলেন সেনা জওয়ানরা। এদিন সকালে সি আর পি এফ-এর সি / ৬৬ ব্যাটেলিয়ানের পাথরবাঁধ ক্যাম্পের জওয়ানরা স্টেশন চত্বর ও আশপাশের আবর্জনার সাফাই করলেন। জওয়ানদের সাথে স্থানীয় বেশ কিছু মানুষজনকেও সাফাই কাজে উৎসাহের সঙ্গে হাত লাগাতে দেখা গেল এদিন।

শেয়ার করুন

You cannot copy content of this page