নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪:
৯ দফা দাবিতে সোমবার পুরুলিয়া জেলা শাসককে ডেপুটেশন দিল সারা বাংলা লোক শিল্পী সংঘ। এদিন পুরুলিয়া শহরের একটি বিক্ষোভ মিছিল করেন ওই সংঘের সদস্য লোক শিল্পীরা। সংগঠনের রাজ্য সভাপতি দীপক বিশ্বাস বলেন, ৯ দফা দাবিতে দিন ডেপুটেশন দেওয়া হয়। সংগঠন সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত লোক শিল্পীদের পরিচয় পত্র নেই তাদের নতুন করে পরিচয় পত্র প্রদান, লোক শিল্পীদের বহালভাতায় ১০০০ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা, ৬০ বছরের অধিক বয়সের এবং অক্ষম শিল্পীদের মাসিক পাঁচ হাজার টাকা অবসর ভাতা সহ মোট ৯ দফা দাবি জানানো হয়।
শেয়ার করুন