নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪:
পুঞ্চা বাজারে সোমবার রাজ্য সরকারের বিভিন্ন বিষয়ে সমীক্ষা করতে গিয়ে বাধার মুখে পড়ল আটজনের একটি সমীক্ষক দল। দুজন যুবতী সহ মোট আটজনের ওই দলটি এ দিন পঞ্চা বাজার এলাকায় বিভিন্নজনকে রাজ্য সরকারের কাজকর্মের বিষয়ে জিজ্ঞাসা করতে থাকেন। ওই এলাকায় থাকা কয়েকজন তৃণমূল কর্মী সমীক্ষক দলের পরিচয় জানতে চান। সমীক্ষক দলের সদস্যরা কোন পরিচয় পত্র দেখাতে না পারায় তাদের সঙ্গে বচসা হয় তৃণমূল কর্মীদের। পরে ওই আট জনকেই পুঞ্চা থানাতে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও জিজ্ঞাসাবাদের পরে ওই আট জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
শেয়ার করুন