নিজস্ব সংবাদদাতা, বাগমুন্ডি, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩:
শ্রী অনুপ কুমার সাহু কমান্ডেট 66 ব্যাটেলিয়ান সি আর পি এফ এর নেতৃত্বে এবং শ্রী মিলন কুমার সিনহা দ্বিতীয় কামান অধিকারী 66 ব্যাটেলিয়ান সি আর পি এফ এর উপস্থিতিতে ছায়া বৃক্ষ (তোমাদের পাশে ) সংস্থার পক্ষ থেকে সামাজিক কল্যাণ কার্যক্রমের জন্য শনিবার দিন পুরুলিয়া জেলার বাগমুন্ডি থানার অন্তর্গত মাঠা গ্রাম পঞ্চায়েতের ১৭ টি গ্রামকে চিহ্নিত করে প্রায় দেড়শ জন দুঃস্থ মহিলা ও পুরুষকে শীতবস্ত্র বিতরণ এবং প্রায় দেড়শ জন পড়ুয়াকে স্কুল ব্যাগ খাতা-কলম সহ পঠন-পাঠনের সামগ্রী বিতরণ করা হয়। এই কার্যক্রমের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী রাজীব কুমার সাই সহায়ক কমান্ডেন্ট C/66 সি আর পি এফ ব্যাটেলিয়ান, শ্রী চঞ্চল মজুমদার সহায়ক কমান্ডেন্ট G/66 ইন্সপেক্টর, জী ডি প্রেমারাম E/66 ব্যাটেলিয়ান এবং ছায়াবৃক্ষ (তোমাদের পাশে) সংস্থার সভাপতি প্রসেনজিৎ পাঞ্জা, সম্পাদক সৌরভ ধারা, সহ সংস্থার আন্যান্য সদস্যরা।




