নিজস্ব সংবাদদাতা, ঝালদা, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪:
ভারতের ছাত্র ফেডারেশনের ঝালদা লোকাল কমিটির তৃতীয় সম্মেলন সফল হলো। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন SFI প্রাক্তন নেতৃত্ব কম:উজ্জ্বল চট্টোরাজ এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন এস এফ আই প্রাক্তন নেতৃত্ব কমরেড আলমগীর লস্কর এস এফ আই পুরুলিয়া জেলা সম্পাদক কমরেড সুব্রত মাহাত। এই সম্মেলন থেকে সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন কমরেড নারায়ণ মাহাত সভাপতি নির্বাচিত হয়েছেন কমরেড বিনন্দ মাহাত সহ ১১ জনের কমিটি তৈরি করা হয় শিক্ষা স্বার্থে ছাত্র-ছাত্রীদের পাশে থাকতে। আচ্ছুরাম মেমোরিয়াল কলেজের এস এফ আই এর সম্পাদক তথা নবনির্বাচিত ঝালদা লোকাল কমিটির সম্পাদক কমরেড নারায়ণ মাহাত বলেন স্কুল হোক বা কলেজ ছাত্র-ছাত্রীদের যেকোনো সমস্যায় আমরা সাথে আছি পাশে আছি
শেয়ার করুন