নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২:

নাকা চেকিং করতে গিয়ে খোদ পুলিস অফিসারের মোবাইল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুলিস মহলে। পুলিস সূত্রে জানাগিয়েছে, পুরুলিয়া মফস্‌সল থানার একজন এএসআই ঝাড়খন্ড সীমান্তবর্তী ঘোঙা এলাকায় নাকা চেকিং এর ডিউটি করার সময় তাঁর মোবাইল ফোনটি চুরি হয়ে যায় বলে মফস্‌সল থানা সূত্রে জানাগিয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। পরে বিষয়টি চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুলিস মহলে। পুলিস সূত্রে আরও জানাগিয়েছে, ওই পুলিস আধিকারিক নাকা চেকিং করার সময় গাড়ির বোনেটে মোবাইলটি রেখেছিলেন। ভিড়ের মধ্যে পুলিসের সামনেই মোবাইলটি হাতসাফাই করে নেয় কোনও ব্যক্তি। পরে মোবাইলটি দেখতে না পেয়ে খোঁজ শুরু করেও লাভ হয়নি। আরও জানাগিয়েছে, ওই মোবাইল ফোনটি পেতে টাওয়ার লোকেশন দেখে খোঁজ শুরু হয়েছে। যদিও দুদিন পরেও পুলিস আধিকারিকের ওই মোবাইল পাওয়া যায়নি বলে পুলিস সূত্রে জানাগিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page