নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২:
নিতুড়িয়া থানার দাহুগোড়া এলাকায় কালভার্টের নীচ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম রঞ্জিৎ মুর্মু(২৪)। তাঁর বাড়ি নিতুড়িয়া থানারই আনন্দপুর গ্রামে। বুধবার রাতে পুলিস ওই মৃতদেহ উদ্ধার করে। এদিন পুরুলিয়া মেডিক্যাল কলেজে মৃতদেহের ময়নাতদন্ত হয়। মৃতের দাদা বিশ্বজিৎ মুর্মু জানান, রঞ্জিৎ দিনমজুরের কাজ করতো। মঙ্গলবার দাহুগোড়াতেই বিয়ে বাড়ি গিয়েছিল। তারপরই বুধবার রাতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। কিভাবে কি হয়েছে বুঝতে পারছি না। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অন্যদিকে বুধবার রাতেই পাড়া থানার শ্যামপুর এলাকাতে নিজের বাড়ি থেকেই এক প্রৌঢ়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিস। মৃতের নাম সুরেশ বিশ্বকর্মা(৫৫)।
শেয়ার করুন