নিজস্ব সংবাদদাতা, কোটশিলা, শুক্রবার, ২৪ জুন ২০২২ঃ

জমিতে বেআইনি ভাবে জেসিবি মেশিন দিয়ে নালা কাটা ও তার প্রতিবাদ করতে গেলে মারধরের অভিযোগ জমা পড়ল কোটশিলা থানায়। পুলিশ সূত্রে খবর, কোটশিলা থানার অন্তর্গত ডমরুঘুটু গ্রামের বাসিন্দা অভিযোগকারী লখীন্দর হাঁসদা ওই গ্রামেরই বাসিন্দা নবীন সরেন, কমলী সরেন, বাবুলাল সরেন, সুচিত্রা সরেন ও লস সরেনের বিরুদ্ধে বুধবার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, লখীন্দর সরেনদের জমিতে বেআইনি ভাবে জেসিবি মেশিন দিয়ে নালা কেটে জমি গুলি নষ্ট করছিল অভিযুক্তরা। এ অবস্থায় লখীন্দরের কাকিমা শরাবনী সরেন সে কাজে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাঁকে (কাকিমাকে) মারধর করতে থাকে ও প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে দাবি। তবে কোন ক্রমে অভিযুক্তদের হাত থেকে তাঁর কাকিমা প্রাণে বেঁচে পালিয়ে এসেছেন বলে দাবি লখীন্দর হাঁসদার। এমনকি অভিযোগ, এই ঘটনা পুলিশকে জানালে তার ফল ভাল হবে না বলেও হুমকি দেয় অভিযুক্তরা। বুধবার গোটা বিষয়টির আইন সম্মত পদক্ষেপ চেয়ে কোটশিলা থানায় অভিযোগ করেন লখীন্দর হাঁসদা।

শেয়ার করুন

You cannot copy content of this page