নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২৪ জুন ২০২২ঃ
আড়ষা হাসপাতালে বেড চালু সহ পরিকাঠামোগত ও পরিষেবার বিভিন্ন সমস্যা মেটানোর দাবিতে শুক্রবার পুরুলিয়াতে জেলাশাসকের অফিসের সামনে বসে বিক্ষোভ দেখান আড়ষা হাসপাতাল স্বাস্থ্য বাঁচাও কমিটি। শুক্রবার দুপুরে কমিটির সদস্যরা জেলা শাসক দপ্তরের বাইরে রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে আড়ষা হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার চূড়ান্ত বেহাল পরিস্থিতি। একাধিকবার লিখিত আবেদন করেও কোনও লাভ হয়নি। তাই এই বিক্ষোভ কর্মসূচি।



