নিজস্ব সংবাদদাতা, হুড়া, শুক্রবার, ২৪ জুন ২০২২ঃ
বৃহস্পতিবার রাতে হুড়া থানার লধুড়কা এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম খেদন বাউরি(৩৬)। লধুড়কা গ্রামেই শ্বশুরবাড়িতে থাকতেন খেদনবাবু। তাঁর স্ত্রী আশা বাউরি বলেন, রাতে ছৌনাচ দেখতে যাওয়ার পর বাড়ি ফেরেননি তিনি। রাতেই একটি হোটেলের সামনে রাস্তার পাশে তাঁর মৃতদেহ পড়ে রয়েছে বলে স্থানীয়রা জানান। কোনও গাড়ির ধাক্কাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হয়। তিনি আরো বলেন, খেদনবাবু একমাত্র রোজগেরে মানুষ ছিলেন পরিবারের। তাঁর মৃত্যুতে গোটা পরিবার কিভাবে চালাবো বুঝে উঠতে পারছি না, বক্তব্য আশা বাউরির।
শেয়ার করুন