নিজস্ব সংবাদদাতা, জয়পুর, শনিবার, ২৫ জুন ২০২২ঃ
বিরল প্রজাতির একটি গোখর সাপ উদ্ধার করল জয়পুর বন দপ্তর। শুক্রবার রাত্রি সাড়ে ন’টা নাগাদ জয়পুর ব্লকের সেলানী গ্রামের গোঠরটাঁড় থেকে সাপটিকে উদ্ধার করেন বন দপ্তরের কর্মীরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই এলাকার বাসিন্দা নগেন মাহালির বাড়ির সামনে থেকে এই বিরল জীবটিকে উদ্ধার করা হয়েছে বলে দপ্তর সূত্রে খবর।
শেয়ার করুন