নিজস্ব সংবাদদাতা, সাঁতুড়ি, শনিবার, ২৫ জুন ২০২২ঃ

একটি বেসরকারি কারখানার গুদাম ঘর, রান্না ঘর এবং অফিস ঘরের তালা ভেঙে বহু মূল্যবান জিনিস চুরির ঘটনা ঘটল সাঁতুড়িতে। ঘটনা বুধবার রাতের। বৃহস্পতিবার সাঁতুড়ির মারবেদিয়াতে অবস্থিত ওই বেসরকারি কারখানা কর্তৃপক্ষ সাঁতুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সিলিকা ম্যাস ও সিলিকা পাউডার উৎপাদনকারি ওই বেসরকারি কারখানা সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কারখানার গুদাম ঘর, রান্না ঘর ও অফিস ঘরের তালা ভেঙ্গে কম্পিউটার, মোনক্রম প্রিন্টার, ড্রিল মেশিন, হ্যান্ড এয়ার ব্লোয়ার, রান্নার গ্যাসের সিলিন্ডার, অফিস ফার্নিচার সহ বহু মূল্যবান জিনিস দুষ্কৃতিরা চুরি করে নিয়ে গিয়েছে। যার বিস্তারিত তালিকা তারা পুলিশকে জানিয়েছেন বলে কর্তৃপক্ষের দাবি। জানা গিয়েছে, কোম্পানির রেজিস্টার্ড অফিস দুর্গাপুরের সিটি সেন্টারে। সাঁতুড়ির মারবেদিয়াতে তাদের কারখানা এবং কেন্দায় তাদের মাইনিং-এর কাজ রয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page