নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ২৫ জুন ২০২২ঃ

দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটির পর সোমবার (২৭ জুন) থেকে পুনরায় খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তাই রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তরের কড়া নির্দেশ, যথাযথ সাফাই কাজ করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে পঠনপাঠনের উপযোগী করে তুলতে হবে। নির্দেশ অনুযায়ী শনিবার সকাল থেকেই পুরুলিয়া জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে জোর সাফাই অভিযান। জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলার প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণ, শ্রেণীকক্ষ সহ গোটা বিদ্যালয় চত্বরকে পরিস্কার পরিচ্ছন্ন করে পঠনপাঠনের উপযোগী করে তুলতে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষদের বলে দেওয়া হয়েছে। একইসঙ্গে পড়ুয়াদের স্বাস্থ্য সম্মত ও পরিচ্ছন্ন খাবার পরিবেশন করতে স্কুলে স্কুলে চলছে মিড-ডে-মিল রান্না ঘরেরও সাফাই অভিযান। শনিবার পুরুলিয়া-২ ব্লকের খুদিবাঁধ উচ্চ বিদ্যালয়ের সেই যুদ্ধকালীন তৎপরতায় সাফাই অভিযানের ছবি ধরা পড়ল পত্রিকার প্রতিনিধির ক্যামেরায়।

শেয়ার করুন

You cannot copy content of this page