নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ২৬ জুন ২০২২ঃ

পুরুলিয়া সদর হাসপাতালের মেইল মেডিক্যালের শৌচালয়ের ভেতরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছডাল সদর হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম বুলেট মাহাতো (৪০)। বাড়ি পুরুলিয়া মফঃস্বল থানার ডাবর বলরামপুর গ্রামে। হাসপাতাল সূত্রে খবর, কিডনির অসুখে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন পুরুলিয়া সদর হাসপাতালের মেইল মেডিক্যাল ওয়ার্ডে। দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক অনুমান মানসিক অবসাদ থেকেই এই ঘটনা ঘটিয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page