নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ২৬ জুন ২০২২ঃ
মানবাজার, পুঞ্চা এবং হুড়া গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন হলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মানবাজারের বিধায়ক সন্ধ্যারাণী টুডু। অন্যদিকে ঝালদা, সিরকাবাদ ও পাথারডি গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন হলেন বাঘমুণ্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত এবং বান্দোয়ান, বরাবাজার ও বারী গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন হলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন।

