নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ২৬ জুন ২০২২ঃ

পুরুলিয়া শহরের ঘরোয়া সংস্থা এ আর সি এন্চারটেনমেন্ট-এর নতুন শর্ট ফিল্ম “ব্যাকডোরে ব্যাকবেঞ্চার”-এর শুটিং শুরু হয়ে গেল। এর আগের দুটি ক্রাইম থিলার “অ্যান আনফোর্সড এরার” এবং “বিক্রমগড়ের বিভীষিকা”-র পর আসতে চলেছে এই নতুন শর্ট ফিল্মটি। বর্তমান বেকার সমস্যা ও মেধাবী ছাত্রছাত্রীদের দুর্ভোগের পরিস্থিতিতে এক মেধাবী ছাত্রীর করুণ ভবিষ্যতের প্রতিচ্ছবি তুলে ধরা হবে এই কাহিনীতে বলে জানালেন পরিচালক তথা সংস্থার কর্ণধার অর্ধেন্দু চট্টোপাধ্যায়। তিনি জানান, বর্তমান তরুণ প্রজন্মের অনেকেই নিজেদের মনেপ কথা খুঁজে পাবেন ছবিটি থেকে। পার্থিব চ্যাটার্জী, সৌমিলি বোস, রণি চক্রবর্তী, ত্রিদীপ, ক্যামেলিয়া সহ এক ঝাঁক কলেজ পড়ুয়া তরুণ-তরুণী অভিনয় করেছেন ছবিটিতে।

শেয়ার করুন

You cannot copy content of this page