নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, রবিবার ২৬ জুন ২০২২ঃ

বলরামপুরের চ্যাটার্জি টিউটোরিয়ালের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবছরের কৃতী ছাত্র-ছাত্রীদেরকে রবিবার সম্বর্ধনা দেওয়া হয়। বলরামপুরের একটি বেসরকারি ভবনে এদিন সম্বর্ধনা জ্ঞাপনের পাশাপাশি তাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে সংস্থাটি। নৃত্য-গীত, আবৃত্তি, ছোনাচ ইত্যাদি মঞ্চস্থ হয় এদিন। বলরামপুরের এই টিউটোরিয়ালের পক্ষে জানা গিয়েছে, বিগত দু বছর করোনা পরিস্থিতির কারণে তাদের এই বার্ষিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছিল।

শেয়ার করুন

You cannot copy content of this page