নিজস্ব সংবাদদাতা, মানবাজার, সোমবার, ২৭ জুন ২০২২ঃ
মানবাজারে বিজেপি কর্মী খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল মানবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সৌমিত্র ব্যানার্জি, ভৈরব বাউরি এবং বিশ্বজিৎ। প্রথমজনের বাড়ি মানবাজার থানার গোপালনগরে। বাকি দুজনের বাড়ি ওই থানা এলাকারই জবলা গ্রামে।
প্রসঙ্গত, শনিবার সাত সকালে খাটচিরি এলাকার একটি ব্রীজের নিচে পুঞ্চা থানার পাড়ুই গ্রামের বাসিন্দা ওই বিজেপি কর্মী মানস মাহাতর(৩০) ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ২০১৮ সালে পাড়ুই গ্রামেরই তৃণমূল কর্মী পিন্টু সাহা হত্যাকান্ডে অভিযুক্ত ছিলেন মানস মাহাত। কিছুদিন জেলও খেটেছেন। পরে জামিনে মুক্তি পান।
শেয়ার করুন