নিজস্ব সংবাদদাতা, মানবাজার, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ঃ

বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে পরিকাঠামোগত কিছু উন্নয়ন ঘটানো হল মানবাজার-১ নম্বর ব্লকের গ্রামীণ হাসপাতালের। রোগী পরিষেবার জন্য এতদিন ৪০টি বেড ছিল হাসপাতালে। আরও বেশিসংখ্যক রোগী পরিষেবার জন্য আরও ১০টি বেড বাড়ানো হল। একইসঙ্গে রোগীদের পরিজনদের সুবিধার জন্য সাউন্ড সিস্টেমেরও ব্যবস্থা চালু করা হল। মঙ্গলবার সকালে হাসপাতালের পরিকাঠামোগত নতুন সুবিধা গুলির উদ্বোধন করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু।

শেয়ার করুন

You cannot copy content of this page