নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ঃ

রাতের অন্ধকারে বিদ্যুতের তার ছিঁড়ে আগুনে ভস্মিভুত হল রাস্তার ধারের চারটি দোকান। মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে রঘুনাথপুরে। জানা গিয়েছে, এদিন ভোররাত ৩ টা নাগাদ রঘুনাথপুর থানা সংলগ্ন এলাকায় রাস্তার ধারে হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রাস্তার ধারের দোকানের উপর। তার ছিঁড়ে পড়তেই আগুন লেগে যায়। আগুনে ভস্মিভুত হয়েছে ৪ টি দোকান বলে জানা যায়। জানা গিয়েছে, প্রায় লক্ষাধিক টাকার মাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

You cannot copy content of this page