নিজস্ব সংবাদদাতা, মানবাজার ১ জুন ২০২২ঃ
মানবাজার থানার বাঁশকেটিয়া গ্রামে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতার নাম রায়মনি কোড়া(৫৮)। তাকে মানবাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধা।
শেয়ার করুন