নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ৪ জুন ২০২২ঃ
বজ্রঘাতে আহত হয়ে শেষ পর্যন্ত প্রাণে বাঁচলো এক নাবালক। আজ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত পোখোরিয়া গ্রামে। জানা গিয়েছে, এদিন বিকেলে ওই গ্রামেরই ১৪ বছরের বলরাম মাহাত সংলগ্ন মাঠে গবাদি পশু আনতে গিয়েছিল। সেসময় বজ্রপাতে অজ্ঞান হয়ে পড়ে সে। আহত বলরামকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে বর্তমানে অসুস্থতা কাটিয়ে সুস্থ বলরাম।
তবে এদিনই এই গ্রামেরই ৫৫ বছরের গৃহবধূ নিরুবালা মাহাতর ভাগ্য ততটা সহায় হয়নি। বিকেলে মাঠ থেকে ছাগল নিয়ে ফেরার পথে বজ্রঘাতে তাঁর শরীরে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শেয়ার করুন