নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান, রবিবার, ৫ জুন ২০২২ঃ

বান্দোয়ান থানার খাড়াডি সংলগ্ন জঙ্গলে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম রঞ্জন কর্মকার(১৮)। তাঁর বাড়ি খাড়াডি গ্রামের পিঁড়রাটোলাতে। মৃতের দাদা রাকেশ কর্মকার বলেন,বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ছিল রঞ্জন। কয়েকবছর আগে বাবাও গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিলেন। মানসিক অবসাদেই ভাই আত্মঘাতী হয়েছে বলে মনে হয়।
অন্যদিকে ছৌনাচ দেখে বাড়ি ফেরার পথে রবিবার ভোরে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম অসিত রুহিদাস(৩০)। তাঁর বাড়ি বান্দোয়ান হাসপাতাল সংলগ্ন এলাকায়। মৃতের আত্মীয় বাদল কুমার দাস বলেন,কুশিরডি থেকে ছৌনাচ দেখে ফেরার পথেই ওই দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

You cannot copy content of this page