নিজস্ব সংবাদদাতা, মানবাজার, রবিবার, ৫ জুন ২০২২ঃ

অবৈধ চোলাই কারবার রুখতে মানবাজার সার্কেল আবগারি দপ্তরের কুদা গ্রামের কুলুডি এলাকায়। আফগারি দপ্তর সূএে জানা যাই যে,কুদা গ্রামের কুলুডি এলাকায় কেউ বা কারা গোপনে চোলাই মদ তৈরি ও বিক্রি করে বলে খবর আসছিল পুলিশের কাছে। আবগারি দপ্তর এর মানবাজার সার্কেলের ওসি মাজহারুল হক এর নেতৃত্বে কেন্দা থানা পুলিশের সাথে রবিবার যৌথ অভিযান চালায় আফগারি দপ্তর। এদিন ওই গ্রামগুলি থেকে মোট 16 লিটার চোলাই মদ ও 120 লিটার চোলাই তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে অভিযানের ফলে বলে জানা গেছে। চোলাই মদের কারবারিদের বিরুদ্ধে পরবর্তী সময়ে এমনই অভিযান আরো চলবে বলে জানান, মানবাজার সার্কেল এর আবগারি দপ্তর এর আধিকারিকরা।

শেয়ার করুন

You cannot copy content of this page