নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ৫ জুন ২০২২ঃ

কলেজের অধ্যাপক এবং শিক্ষাকর্মীদের সরকারি বিভিন্ন নথি অবৈধভাবে আটকে রাখা এবং কিছু নথি হারিয়ে ফেলার অভিযোগে শনিবার রাতে পুরুলিয়া নিস্তারিনী কলেজের প্রধান করনিককে গ্রেপ্তার করল পুরুলিয়া সদর থানার পুলিস। ধৃতের নাম জগন্নাথ দাস। তাকে রবিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। ঠিক কি কারণে ওই শিক্ষাকর্মী নথি আটকে রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।

শেয়ার করুন

You cannot copy content of this page