নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া ১ জুন ২০২২ঃ

অঙ্গনওয়াড়ি কেন্দ্র পুষ্টি কর খাবার দেওয়ার ব্যবস্থা থাকলেও,মেলে না তা, নিত্যদিন এই কেন্দ্রের শিশু কপালে জোটে আধ সিদ্ধ করা খাবার। একটু দেরি করে এলে মেলেনা তাও। ঘটনাটি ঘটেছে বুড়দা কালিমাটি অঞ্চলের কালিমাটি গ্রামের নিচ পাড়ার কালিমাটি ২ন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। যেখানে শিশুদের অপুষ্টিকার খাবার নিয়ে সরব হলেন একাংশ গ্রামবাসী শিশুর মায়েরা।

একাংশ গ্রামবাসী শিশুদের মায়েদের অভিযোগ, প্রায় দিন রান্না ভালো ভাবে হয়না। এছাড়া প্রায় দিন রান্না করা হাঁড়ি অপরিষ্কার অবস্থায় রান্না হয়। পাশাপাশি তারা আরও জানান সকাল ১০ টার পর আসলে খাবার পাওয়া যায় না। ভাত পাওয়া গেলে ডিম,ডাল পাওয়া যায়নি। বেশির ভাগই দিন ডিম ছাড়া ভাত সব্জি দেয়। চাল ভালো ভাবে পরিষ্কার না করে রান্না করা হয়। আমরা বার বার বলেও কিছু হয়নি।

ওপরদিকে,অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অনিমা দাস জানান, ফেব্রুয়ারি মাস থেকে চলতি মাস পর্যন্ত দুদিন আসতে পারিনি ট্রেনিং থাকার জন্য। তিনি আরও বলেন ৮০ জন বাচ্চা পড়াশুনা করে। কিন্তু বেশির ভাগই দিন ৫০ থেকে ৬০ জন বাচ্চা পড়াশুনা করতে আসে, তিনি প্রতিদিনই তাদের ডিম, ভাত, সব্জি ও ডাল দেন বলে জানিয়েছেন।

অন্যদিকে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা করুণা কুন্ডু জানান, আমি প্রতিদিন কর্মী দিদি যে চাল ডাল ডিম দেয় সেইভাবেই রান্না করে আসছি। এছাড়া পাশাপাশি তিনি আরও জানান প্রতিদিন প্রায় ৬০ জনের রান্না করি কিন্তু প্রায়ই দিন খাবার কম পড়ে। ফলে পরের দিন দিয়ে দিবো বলে বলি। তিনি আরো জানান হাঁড়ি ছোট্ট থাকায় অসুবিধা হয়।

একাংশ গ্রামবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন ও সমস্যা সমাধান করার জন্য আহ্বান জানান। কবে মিটবে এই শিশু আলয় এর সমস্যা সেই আসায় দিন গুনছে গ্রাম বাসীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page