নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, সোমবার, ৬ জুন ২০২২ঃ
কুয়োয় পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা নিতুড়িয়া ব্লকের ভামুরিয়া অঞ্চলের। জানা গিয়েছে, মৃতের নাম প্রেম বাউরি (৪৭)। বাড়ি ভামুরিয়া গ্রামে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামে হরিনাম সংকীর্তন চলছে। রবিবার সেই হরিনাম শুনতে যান প্রেম। পরে রাতে বাড়ি না ফেরায় স্থানীয় ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলেও খোঁজ মেলেনি। আজ, সোমবার সকালে স্থানীয় ধর্মরাজ মন্দির সংলগ্ন কুয়োয় জল তুলতে এসে স্থানীয়রা কুয়োর জলে একটি দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে প্রেম বাউরি এর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায়।
শেয়ার করুন