নিজস্ব সংবাদদাতা, জয়পুর, বুধবার, ৮ জুন ২০২২ঃ

আজ দুপুরে জয়পুরের চকবাজারে শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, মৃতার নাম ঋতুপর্ণা চন্দ্র (২১)। তাঁর বাপের বাড়ি বলরামপুরের রাঙাডি এলাকায়। প্রায় ৬ মাস আগে জয়পুরের বাসিন্দা রাজু চন্দ্রের সঙ্গে তাঁর বিয়ে হয়। এদিন দুপুরে পুলিস গিয়ে শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধুকে উদ্ধার করে জয়পুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। গৃহবধুর ম্যাজস্ট্র্রেট পর্যায়ের ময়নাতদন্ত হয়। এদিন সন্ধ্যা পর্যন্ত এবিষয়ে কোনও লিখিত অভিযোগ না হলেও মৃতার বাপের বাড়ির সদস্যদের দাবি, খুন করা হয়েছে ঋতুপর্ণাদেবীকে।

শেয়ার করুন

You cannot copy content of this page