নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ৮ জুন ২০২২ঃ

আবাস যোজনার বাড়ি পেলেন এক জন কিন্তু জবকার্ডের মাধ‍্যমে কিছু টাকা পেলেন আর একজন। ঠিক এইরকমেই অভিযোগ বলরামপুর ব্লকের অন্তর্গত বড় উরমা গ্রাম পঞ্চায়েত এর বিরুদ্ধে। অভিযোগকারী বড় উরমা ১নম্বর সংসদের বাসিন্দা শশধর মাহত, পিতা গকুল মাহত। তার দাবী কিছু দিন আগে সে জানতে পারে যে তার ব্যাঙ্ক খাতায় দশহাজার পাঁচশ টাকা জমা হয়েছে। এই ভাবে হতাৎ ব্যাঙ্ক খাতায় টাকা জমা হওয়ায় হতবাক হয়ে যান তিনি। ব্যাঙ্ক গিয়ে যানা যায় এই টাকা জবকার্ড এর মাধ‍্যমে জমা হয়েছে। পঞ্চায়েত কোনো জানাতে চাইনি। পরে সে জানে সেই টাকা আবাস যোজনার। সে এও দিবি করেন যে তার নামের আবাসের বাড়িটি অন‍্য কাউকে দেওয়া হয়েছে, এর পূর্ণ তদন্ত দাবি করছেন তিনি।
এবিসয়ে বড় উরমা ১নম্বর সংসদের মেম্বার লক্ষণ মাহাত জানান, শশধর মাহাত এই বিষয়ে আমাকে জানিয়েছে, কিভাবে এই টাকা তার একাউন্টএ এলো যাইহোক এর তদন্ত হওয়া উচিত।

বড় উরমা গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, যে সময় এই টাকা শশধর মাহত এর খাতায় ঢুকেছে সেই সময় আমি প্রধানের দায়িত্বে ছিলাম না, তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়েছেন তিনি।

শেয়ার করুন

You cannot copy content of this page