নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ঃ

মঙ্গলবারই দপ্তরের দায়িত্ব ভার তাঁর হাতে হস্তান্তর হয়েছে। পুরুলিয়ার নবাগত জেলাশাসক রজত নন্দাকে আজ তাঁর দপ্তরে স্বাগত জানিয়ে এলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ সকল সদস্য ও সদস্যারা। প্রত্যেকেই ফুলের তোড়া দিয়ে জেলাশাসককে শুভেচ্ছা জানান। একইভাবে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি, ভাইস চেয়ারম্যান ময়ুরী নন্দী সহ নির্বাচিত সকল কাউন্সিলররাও গতকাল (বুধবার) নতুন জেলাশাসককে শুভেচ্ছা জানিয়েছেন বলে পৌরসভা সূত্রে খবর।

শেয়ার করুন

You cannot copy content of this page