নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শুক্রবার, ১০ জুন ২০২২ঃ

“সাজানো-গোছানো বড় বড় প্যান্ডেল নয়, মানুষের সমাগমই মূল লক্ষ্য” বললেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙ্গা। রাত পোহালেই শনিবার বলরামপুরের সরাই ময়দানে বিজেপির জনসভা। তার আগে শেষ পর্যায়ে প্রস্তুতি দেখতে আজ সভাস্থল পরিদর্শনে এসেছিলেন দলের জেলা সভাপতি। জানালেন, আগামীকাল বলরামপুরে জনসমুদ্র দেখা যাবে। বলরামপুরের রাস্তা জ্যাম হয়ে যাবে। তিনি আরো জানিয়েছেন, সভায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির আসার কথা ছিল। তবে বিশেষ কর্মসূচির কারণে তিনি আসতে পারছেন না। অবশ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনতে চোখে পড়ার মতো মানুষের ভিড় শনিবারের সভায় দেখা যাবে বলে জানান তিনি।

শেয়ার করুন

You cannot copy content of this page