নিজস্ব সংবাদদাতা, কেন্দা, রবিবার, ১১ জুন ২০২২ঃ
জলে ডুবে মৃত্যু হল বানসা ৮২ বছর বয়সের এক বৃদ্ধার। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বানসা গ্রামের রমানাথের বাঁধ নামের পুকুরে। জানা গিয়েছে, মৃতের নাম চম্পাবালা মাহাতো। পারিবারিক সূত্রে জানতে পারা যায়, ওই বৃদ্ধা অন্যান্য দিনের মতো দুপুরবেলা পুকুরে স্নান করতে গিয়েছিলেন। বেশ কিছু সময় অতিক্রান্ত হওয়ার পরও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন। পরে পুকুর থেকে তার দেহটি উদ্ধার করেন স্থানীয় ও পরিবারের লোকজনেরাই। ঘটনার খবর পেয়ে বানসা গ্রামে পৌঁছয় কেন্দা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে জলে ডুবেই মৃত্যু বলে অনুমান। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য এদিই পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠিয়েছে পুলিশ।
শেয়ার করুন