নিজস্ব সংবাদদাতা, হুড়া, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ঃ

হুড়া ব্লকের তিলাবনীতে আজ স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে একটি আলোচনা সভা করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সংগঠনের জেলা কমিটির তত্ত্বাবধানে আয়োজিত এদিনের “তিলাবনী পাহাড় বাঁচাও” শীর্ষক এই আলোচনা সভায় বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্যরাও উপস্থিত হয়েছিলেন। সংগঠনের পক্ষে জানানো হয়েছে, স্থানীয় গ্রামবাসীদের পাহাড় বাঁচানোর লাগাতার আন্দোলনে সাময়িকভাবে ব্যবসায়ী সংস্থার হাতে পাহাড় বিক্রি বন্ধ করা গেলেও ভবিষ্যতে এধরনের যেকোন চক্রান্তকে যাতে রোখা যায়, সেবিষয়েই গ্রামবাসীদের সঙ্গে এই আলোচনাসভার আয়োজন।

এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য সৌরভ চক্রবর্তী, উপস্থিত ছিলেন সংগঠনের প্রবীণ সদস্য তথা পরিবেশ বিশেষজ্ঞ তপন সাহা। পরিবেশ রক্ষার বৈজ্ঞানিক দিকটি এদিন তাঁরা নিজেদের বক্তব্যে বিশদে তুলে ধরেন। পাহাড় রক্ষার আন্দোলনে সংগঠন যে সার্বিকভাবে গ্রামবাসীদের পাশে রয়েছে, সে আশ্বাসও এদিন তাঁরা দিয়েছেন স্থানীয় “পাহাড় বাঁচাও কমিটি” – কে। গ্রামবাসীদের পক্ষে এদিনের আলোচনা সভায় বিশ্বনাথ মাহাত, অষ্টমী মাহাতরাও তাঁদের বক্তব্যে আন্দোলনকে বাঁচিয়ে রাখার ইঙ্গিত দিয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page