নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ঃ

মঙ্গলবার ভোরে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল রঘুনাথপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক নিহার রঞ্জন চৌধুরীর (৭২)। প্রয়াত শিক্ষকের পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্বাসকষ্ট জনিত সমস্যায় তাঁকে সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। নিহারবাবুর মৃত্যুতে শোকের ছায়া রঘুনাথপুরের ক্রীড়া মহলে।

শেয়ার করুন

You cannot copy content of this page