নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৫ জুন ২০২২ঃ
কাউন্সিলরদের বসা এবং দপ্তরের বিভিন্ন কাজে ভিডিও কনফারেন্সের জন্য নতুন একটি কক্ষের উদ্বোধন হল পুরুলিয়া পৌরসভায়। আজ সকালে এটির উদ্বোধন করেন পৌরপ্রধান নবেন্দু মাহালি। উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার কাউন্সিলররাও। পৌরসভা সূত্রে খবর, গান্ধী হলের পাশের একটি কক্ষকে সংস্কার করে কাউন্সিলরদের বসার কক্ষটির ব্যবস্থা করা হল। এমনিতে পুরুলিয়া পৌরসভায় কাউন্সিলরদের বসার জন্য কোন কক্ষ সেভাবে ছিল না। ফলে আমাদের বিভিন্ন সেকশনে যেখানে যখন ফাঁকা পাওয়া যেত, সেখানে বসে কাজ করতে হত। তাই পৌরসভায় কাউন্সিলরদের বসে কাজ করার জন্য একটি পৃথক কক্ষের খুবই প্রয়োজন ছিল। আজ থেকে সেটা পাওয়া গেল। খুবই সুবিধা হবে, বলছেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনয় কবিরাজ।



