নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১৫ জুন ২০২২ঃ

পুরুলিয়া শহর কংগ্রেসের পক্ষ থেকে আজ ট্যাক্সিস্ট্যান্ডে বিক্ষোভ প্রদর্শন করলেন দলের কর্মী সমর্থকরা। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ই ডি) জেরার নামে রাহুল গান্ধীকে চূড়ান্ত হয়রানি করছে, এই অভিযোগ এনে এদিন বিক্ষোভ দেখান তাঁরা। দলের শহর কমিটির পক্ষে প্রদীপ চৌধুরী বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাহুল গান্ধীকে তদন্তের নামে হয়রানি করা হচ্ছে। এটা রাজনৈতিক চক্রান্ত। এরই তীব্র নিন্দা জানাচ্ছে দল।

শেয়ার করুন

You cannot copy content of this page