নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৬ জুন ২০২২ঃ

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মানবাজার 1 নম্বর ব্লকের মাধবপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, আজ, বৃহস্পতিবার সকালে গ্রামের গৃহবধূ আনুমানিক ২৩ বছর বয়সী টুম্পা বাউরীর অস্বাভাবিকভাবে মৃত্যু হয। গৃহবধুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্রামের কয়েকশো মানুষ ভিড় জমান ঘটনাস্থলে। খবর দেওয়া হয় তাঁর বাপের বাড়ি বাঁকুড়া জেলার হিড়বাঁধ থানার তিরশুলিয়া গ্রামে। সেখান থেকে মানবাজারের মাধবপুর গ্রামে পৌঁছন ওই গৃহবধূর বাবা সহ বাপের বাড়ির লোকজনেরা। জানা গেছে, গৃহবধূর বছর দুয়েক আগে মাধবপুর গ্রামের বাসিন্দা অবিনাশ বাউরীর সাথে বিয়ে হয়েছিল। মৃতা গৃহবধূর পিতা লক্ষণ চন্দ্র বাউরীর অভিযোগ তাঁর মেয়েকে পরিকল্পনা করে মেরে ফেলা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় মানবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page