নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, শুক্রবার, ১৭ জুন ২০২২ঃ

অযোধ্যা পাহাড় হাসপাতাল থেকে ১০০ মিটার দূরে পলাশ কানন কন্ট্রাকশন-এর গেটের ভিতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করলো বাঘমুন্ডি থানার পুলিশ। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সোমনাথ মুর্মু। বয়স আনুমানিক ১৯ বছর।
অযোধ্যা পাহাড়ের মাতকমডি গ্রামের বাসিন্দা।

শুক্রবার স্থানীয় লোকজন তার দেহ পলাশ কানন কন্ট্রাকশন-এর গেটের ভিতরে পড়ে থাকতে দেখে খবর দেয় বাঘমুন্ডি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য এদিনই পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে দেহটি। কি কারণে ওই যুবকের মৃত্যু হলো তা খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page