নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ১৯ জুন, ২০২২:

কেন্দ্রীয় সরকারের ঠিকা সেনা নিয়োগের উদ্দেশ্যে যে অগ্নিপথ প্রকল্প চালু করতে চাইছে তার প্রতিবাদে দেশের সর্বত্র ছাত্র-যুবরা যেভাবে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ছে একই ভাবে গতকাল কলকাতার রাজপথে ছাত্রসংগঠন এআইডিএসও এবং যুব সংগঠন এআইডিও এর উদ্যোগে প্রতিবাদ মিছিলে রাজ্য সরকারের পুলিশের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ দিবসের কর্মসূচি হিসেবে পুরুলিয়া জেলার রঘুনাথপুর, লালপুর এবং শহরের হাটের মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় রমনাথপুর এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন এর জেলা সভাপতি স্বপন প্রামানিক এবং শহরের হাটের মোড়ে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনের জেলা সম্পাদক বিকাশ রঞ্জন কুমার।

শেয়ার করুন

You cannot copy content of this page