নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, বুধবার, ২২ জুন ২০২২ঃ
বাঘমুন্ডি ব্লকের সুইসাতে ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয়ে আজ পালিত হল দলের ৮৩ তম প্রতিষ্ঠা দিবস। তুন্তুরী সুইসা অঞ্চলের সারা ভারত ফরওয়ার্ড ব্লকের (পশ্চিম লোকাল কমিটি) সুইসা স্টেশন সংলগ্ন পার্টি অফিসে এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ বেদীতে পুষ্পার্ঘ দেন দলের কর্মী-সমর্থকেরা।
এদিন প্রতিষ্ঠা দিবসে উপস্তিত ছিলেন বাঘমুন্ডি লোক্যাল কমিটির সম্পাদক জয় সিং মাহাতো, বর্ষীয়ান নেতা তথা পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতি মহেশ্বর কুইরী, গোপাল প্রসাদ, গোপাল মাহাতো, গঙ্গারাম রজক, পরেশ কুইরী, কমলাকান্ত পরামাণিক, দেবব্রত মুখার্জি, অভিজিৎ গুপ্তা, পঞ্চানন রজক সহ অঞ্চলের নেতা, কর্মী ও সমর্থকরা।



