নিজস্ব সংবাদদাতা, মানবাজার ৩১ মে ২০২২ঃ
ভিন রাজ্যে কাজে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো মানবাজার-১ নং ব্লকের কমলপুর গ্রামের এক যুবকের। জানা যায়, পরিবারে স্বচ্ছলতা আনতে গত শনিবার কাজের জন্য চেন্নাই এর উদ্দেশ্যে রওনা দেই কমলপুর গ্রামের ২৮ বছর বয়সি বচন বাউরী। তারপরেই সোমবার বেলা ১ টা নাগাদ বাড়িতে একটা অজানা নাম্বার থেকে এই দুঃসংবাদ আসে। মৃতের বাবা সতীশ বাউরী জানিয়েছেন, শনিবার চেন্নাই এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল বচন। মাঝে পরিবারের সাথে ফোনে যোগাযোগও হয় কিন্তু গত কাল জানতে পারি যে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
মৃতের ভাই মিঠুন বাউরী জানিয়েছেন কাল একটা অজানা নম্বর থেকে ফোন আসে দুপুর নাগাদ এবং ওই ব্যাক্তি জানায় আধার কার্ড এবং পকেটে থাকা মোবাইল নম্বর দেখে তাঁরা ফোন করেছেন, তিনি এও জানান চেন্নাই এর আম্বাতোর থানার অন্তর্ভুক্ত একটি রেল স্টেশনে তার ভাইয়ের দেহটি উদ্ধার হয়েছে। এদিন খবর পেয়েই পরিবারের লোকজন স্হানীয় মানবাজার থানায় যোগাযোগ করেন। পরিবারের লোকজন জানিয়েছেন দেহ ফিরিয়ে আনার মত সামর্থ্য নেই তাদের। তাই প্রশাসনের কাছে বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছেন তারা।
শেয়ার করুন