নিজস্ব সংবাদদাতা, বলরামপুর ৩১ মে ২০২২ঃ
টাটা পুরুলিয়া ৩২নং জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘটনায় মৃত এক। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে বলরামপুর পুরুলিয়া ৩২নং জাতীয় সড়কের ছোটো উরমার হাটতলা সংলগ্ন এলাকায়।
জানা গেছে, টাটা থেকে আসার পথে বলরামপুর পুরুলিয়া রোডে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার বেসামাল হয়ে একটি লরিকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় দুটি গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, যার কারনে ডাম্পার গাড়িতে থাকা চালক গুরুতর আহত হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। পুলিশ ওই গাড়ির চালককে উদ্ধার করে বলরামপুর ব্লকের বাঁশগড় হাঁসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই গাড়ি চালকের নাম মুকেশ চৌধুরী, বয়স আনুমানিক ৩৫ বছর, বাড়ি জামশেদপুরের ভূঁইয়াডি এলাকায়।
মরদেহটি আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়েছে।
