নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ঃ
খোদ বন দপ্তরের বীট অফিস থেকেই রাতারাতি চুরি গেল আস্ত চন্দন গাছ। ঘটনা বাঘমুন্ডি রেঞ্জের অন্তর্গত বুড়দা বীট অফিসের। আজ, বৃহস্পতিবার সকালে বন দপ্তরের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের কাছে ঘটনাটি জানাজানি হতেই ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দলে দলে গ্রামবাসীরা বীট অফিসে এসে ভিড় করে ক্ষোভ উগরে দেন। গ্রামবাসীদের প্রশ্ন, বন রক্ষক সদস্য ও বনকর্মীদের নাকের ডোগা থেকে খোদ বীট অফিস চত্বরে থাকা একটা আস্ত চন্দন গাছ কারা এবং কিভাবে রাতের অন্ধকারে কেটে নিয়ে গেল? গোটা ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ জমেছে সাধারণ মানুষের মধ্যে। বিষয়টিতে তদন্তে নেমেছে দপ্তর।



