নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ঃ
জেলাজুড়ে দেখা দিয়েছে ডেঙ্গির ভীষণ প্রকোপ। যা নিয়ে উদ্বেগের মধ্যে খোদ জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের একাংশ। শুক্রবার পর্যন্ত জেলাতে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৩৪ জন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। যার মধ্যে পুরুলিয়া পৌর এলাকাতেই সবচেয়ে বেশি, ৮০ জন।
এদিকে গত দুদিনের বৃষ্টিপাতে পুরুলিয়া শহরের মোন্টাল হাসপাতালের চতুর্দিকেই হাঁটু জল জমে থাকার কারণে রোগী সহ আশপাশের এলাকার মানুষের মধ্যে ডেঙ্গি আতঙ্ক ছড়িয়েছে। যদিও বৃষ্টির জমা জল দ্রুত সাফ করা হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগের দাবি।
আসুন, নীচের তালিকা থেকে দেখে নেওয়া যাক জেলার কোথায় কত আক্রান্তের সংখ্যাঃ-

