নিজস্ব সংবাদদাতা, ঝালদা, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ঃ
ফঃবঃ-র কৃষক সংগঠনের তরফে আজ ঝালদায় মিছিল ও দাবিসনদ পেশ করা হয়। মূলত কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই দাবিতে সারা ভারত অগ্ৰগামী কিষান সভা, পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে ঝালদা মহকুমা শাসকের নিকট গনডেপুটেশন দেওয়া হয় এদিন। দলীয় সূত্রে দাবি, পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই হাজার কৃষক ঝালদায় জমায়েত হয়েছিলেন। এদিন সত্যভামা হাইস্কুল থেকে মিছিল সহকারে ঝালদা মহকুমা শাসকের অফিসের সামনে সমবেত হন সবাই। সংগঠনের পক্ষে আজ বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য ও জয়পুরের প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ মাহাতো, সভাপতি বাবলু চ্যাটার্জি, কিষান সভার রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামাপদ ডাঙ্গর এবং ফরিদ মোল্লা। উপস্থিত ছিলেন সারা ভারত ফর ওয়ার্ড ব্লক পুরুলিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মিহির মাঝি ।



